ABN BANGLA TV
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“কারাতে অঙ্গনে নতুন দিগন্ত, ‘এ’ গ্রেড কোচ উক্যহ্লা মারমা”।

কারাতে অঙ্গনে নতুন দিগন্ত, ‘এ’ গ্রেড কোচ উক্যহ্লা মারমা।

বান্দরবান প্রতিনিধি: মোঃ আরিফ।

কারাতে প্রশিক্ষণের মানোন্নয়ন ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির লক্ষ্যে দেশের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত কোচ লাইসেন্সিং পরিক্ষায় ‘এ’ গ্রেড অর্জন করেছেন বান্দরবান কারাতে ক্লাবের কোচ উক্যহ্লা মারমা। এই স্বীকৃতি কোচিং দক্ষতার সর্বোচ্চ অর্জনগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

গত( ৩০ ও ৩১ জানুয়ারি) বাংলাদেশ কারাতে ফেডারেশন আয়োজিত এই লাইসেন্সিং পরিক্ষা World Karate Federation (ডব্লিউকেএফ)-এর নিয়মতান্ত্রিক মানদণ্ড অনুসরণ করে অনুষ্ঠিত হয়। দেশের কারাতে অঙ্গনে পেশাদারিত্ব ও আন্তর্জাতিক মান নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। এতে বিভিন্ন জেলা ও বিভাগের অভিজ্ঞ কোচরা অংশগ্রহণ করেন।

কঠোর মূল্যায়ন প্রক্রিয়ার আওতায় লিখিত ও ব্যবহারিক পরিক্ষার মাধ্যমে যোগ্য কোচদের বাছাই করা হয়। সেই প্রতিযোগিতামূলক পরিক্ষায় কৃতিত্বের সঙ্গে ‘এ’ গ্রেড লাইসেন্স অর্জন করেন উক্যহ্লা মারমা।

গত (১৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন-এর ডাচ-বাংলা অডিটোরিয়ামে সার্টিফিকেট ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম এবং সঞ্চালনা করেন নির্বাহী সদস্য শামসের আলম ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেন্টু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক মানের কোচ তৈরি ছাড়া বিশ্বমানের খেলোয়াড় তৈরি সম্ভব নয়। এই লাইসেন্সিং প্রক্রিয়া দেশের কারাতে অঙ্গনে জবাবদিহিতা ও পেশাদারিত্ব বাড়াবে। তারা আশা প্রকাশ করেন, ‘এ’ গ্রেডপ্রাপ্ত কোচরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য সাফল্য বয়ে আনতে সক্ষম খেলোয়াড় গড়ে তুলবেন।

উল্লেখ্য, উক্যহ্লা মারমা ব্ল্যাক বেল্ট (৫ম ড্যান ) বাংলাদেশ কারাতে ফেডারেশন এবং Accredited coach ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন । তাঁরই প্রশিক্ষণে গর্বিত সন্তান শৈনাই মারমাসহ আরও অনেকের ২০২৩ -২০২৪ সালে ৬ষ্ঠ ও ৭ম দক্ষিণ এশিয়া কারাতে প্রতিযোগিতা এবং ভারতের কলকাতায় অনুষ্ঠিত আন্তর্জাতিক আসরে স্বর্ণ ও রৌপ্য পদক অর্জন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতকানিয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি আকবর হোসেন গ্রেফতার।

বান্দরবানে পুলিশের মধ্যরাতকালীন বড় অভিযান: সাড়ে ৬শ লিটার চোলাই মদ জব্দ।

অবহেলিত জনপথ: ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী ও স্থানীয়রা।

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং -এর উদ্যোগে বান্দরবানে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত।

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

১০

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

১১

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

১২

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

১৩

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১৪

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১৫

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১৬

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৭

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৮

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৯

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

২০