
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ ও শিক্ষা সামগ্রী উপহার দিয়েছে মনির আহমদ ফাউন্ডেশন।
রোববার (২২ নভেম্বর ২০২৬) কর্ণফুলী উপজেলার আল জিলানী চাইল্ড কেয়ার একাডেমিতে এ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিন। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন আসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সংগঠক মো. সেলিম, নুর মোস্তফা, আসিফুল ইসলাম, নুর কাদের ও হাফেজ আব্দুর নূর।
এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরীফ ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
মনির আহমদ ফাউন্ডেশন সমাজকে আলোকিত করতে এ ধরনের শিক্ষামূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার ইচ্ছা প্রকাশ করেছে।
মন্তব্য করুন