
চট্টগ্রামের সাতকানিয়ায় একটি বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন তিনজন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার কেরানীহাট-বান্দরবান মহাসড়কের সত্যপীর মাজার সংলগ্ন বাইতুল ইজ্জত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, বান্দরবান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আর্মি পাড়ার মোহাম্মদ তৌহিদ (২৮) ও মো. নাজমুল (২৭)।
এ দূর্ঘটনায় আহতরা হলেন, একই এলাকার আব্দুল কাদের (৪০), বাংলা টিভির সাতকানিয়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম (৪০) ও দৈনিক খবরের কাগজের সাতকানিয়া উপজেলা প্রতিনিধি আরিফুল ইসলাম (২২)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কেরানীহাটমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বান্দরবানমুখী একটি বাসের নিচে ঢুকে যায়। এ সময় ওই মোটরসাইকেলে থাকা তিনজন আরোহীর মধ্যে একজন আরোহী পার্শ্ববর্তী আরেকটি মোটরসাইকেলের উপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় ও পরবর্তীতে আহত চারজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।