
পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের গৃহীত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানের লামায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের আওতায় সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উক্ত কর্মসূচির ধারাবাহিকতায় লামা বন বিভাগ উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন। তাঁহারা যৌথভাবে বৃক্ষরোপণ করিয়া কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লামা সদর রেঞ্জ কর্মকর্তা কে. এম. কবির উদ্দিন, লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, বমুবিট কর্মকর্তা ফরেস্টার লামার মুখ স্টেশন অফিসার রনি পারভেজ, পৌরসভা যুবদলের সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম, লামা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক মোহাম্মদ করিম এলএলবি, সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, নুরুল করিম আরমান, মোঃ বেলাল, খগেশপ্রতি চন্দ্র খোকন, মোঃ আলমগীর, চৌধুরী মোহাম্মদ সুজনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “বন ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নাই। চলতি বছরে লামা উপজেলায় ৮০ হেক্টর জমিতে প্রায় ২ লাখ গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হইয়াছে। এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বনভূমির সম্প্রসারণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়িয়া তোলা সম্ভব হইবে।”
বক্তাগণ বলেন, বৃক্ষ মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং সুস্থ জীবনযাপনের জন্য ব্যাপক হারে বৃক্ষরোপণ ও পরিচর্যার বিকল্প নাই। তাঁহারা সকলকে নিজ নিজ অবস্থান হইতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
, সরকারের গৃহীত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি দেশের বনসম্পদ বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিবে বলিয়া সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।