
সোনাকান্দা মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির আয়োজনে ১৮ জানুয়ারি সোমবার সকাল ১১ টায় সোনাকান্দা কবরস্থান রোডস্থীত সোনাকান্দা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার কিন্ডার গার্টেন শাখার শুভ উদ্বোধন করা হয়।
সোনাকান্দা মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা সভাপতি
মোশারফ হোসেন খোকা'র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, সাবেক সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এড. আবুল কালাম।
উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, বিএনপি নেতা নূর মোহাম্মদ পনেছ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, ২১ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ ভূঁইয়া, শহীদ হোসেন মেম্বার, মেজবাহ উদ্দিন স্বপন প্রমুখ।