
সেন্টমার্টিনে ভ্রমণকালে রান্না করা চিংড়ি খেয়ে অসুস্থ হওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে মো. ইব্রাহিম (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকালের দিকে সেন্টমার্টিনে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাসিন্দা।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান বলেন, মো. ইব্রাহিম নামে এক পর্যটক ছেঁড়া দ্বীপে ঘুরতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে সেন্টমার্টিন হাসপাতালে নেওয়ার পথে শারীরিক অবস্থার আরও অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য টেকনাফে পাঠানো হলে পথেই তাঁর মৃত্যু হয়। তিনি আরও বলেন, ওই পর্যটক চিংড়ি মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁর আগে থেকেই অ্যানাফাইল্যাকটিক শক বা তীব্র অ্যালার্জিজনিত শকের সমস্যা ছিল।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস,এম অনীক চৌধুরী বলেন, সেন্টমার্টিন ভ্রমণকালে একজন পর্যটকের মৃত্যুর ঘটনাটি জেনেছি বিষয়টি খুব দুঃখজনক ও বেদনাদায়ক। তবে ওই পযর্টকের অ্যালার্জিজনিত সম্যসা ছিল।