
খাগড়াছড়ি গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের সিন্দুকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি (সিন্দুকছড়ি জোন) কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সিন্ধুকছড়ি জোন সদর হতে আগত মেডিকেল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবির এর নেতৃত্বে পরিচালিত এ ক্যাম্পেইনে ২৭০ জন পাহাড়ি ও ১৫০ জন বাঙালি, মোট ৪২০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
সেবা ভোগীরা সিন্ধুকছড়ি জোন কমান্ডারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ভূমিকা রাখছে।