
বান্দরবানের সদর উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পোয়ে: উপলক্ষে শুরু হয়েছে জমজমাট মিনি ফুটবল টুর্নামেন্ট। ২০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে বাঘামারা বাজার মাঠে প্রাঙ্গনে ৩২টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক বাঘামারা হেডম্যান পাড়া জুনিয়র একাদশ এবং থিংগইং রোওয়া একাদশ।
খেলা শুরুর আগে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুঃ মাওসেতং তঞ্চঙ্গ্যা অন্যতম সদস্য,বান্দরবান জেলা বিএনপি ও সাবেক সাধারণ সম্পাদক রোয়াংছড়ি উপজেলা বিএনপি। তিনি তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার ওপর জোর দিয়ে বলেন, 'তরুণ সমাজ যখন কাজের মাধ্যমে নিজেদের প্রতিফলন ঘটাবে, তখনই সমাজের পরিবর্তন ঘটবে।' তিনি আরও বলেন, ইউনিয়নের ফুটবল মাঠ না থাকার কারণে খেলোয়াড়দের সমস্যায় পড়তে হয়, তাই একটি খেলার মাঠ নির্মাণ জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুঃ গান্ধীলাল তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক। বাবুঃ ক্রই সিংমং মারমা, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রোয়াংছড়ি উপজেলা বিএনপি। বাবুঃ চিত্রমহন চাকমা সাবেক সভাপতি ৪নং নোয়াপতং ইউনিয়ন বিএনপি, বাবুঃ সাচিং মারমা , ৪নং নোয়াপতং ইউপি সাবেক যুগ্মসাধারণ সম্পাদক,বাবুঃ প্রীতিময় তঞ্চঙ্গ্যা। বাবুঃ স্থিরঞ্জন তঞ্চঙ্গ্যা ১নং রোয়াংছড়ি ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি। বাবুঃ অংচমং মারমা সাবেক সভাপতি জামছড়ি ইউনিয়ন বিএনপি। এবং রোয়াংছড়ি উপজেলা জাসাস-এর আহ্বায়ক চিংনুমং মারমা।
রোয়াংছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক - বাবুঃ উত্তম তঞ্চঙ্গ্যা।
উদ্বোধনী ম্যাচে স্বাগতিক থিংগইং রোওয়া একাদশ দাপটের সঙ্গে খেলে বাঘামারা হেডম্যান পাড়া একাদশকে ০১-০০ গোলের ব্যবধানে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করে।
টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতিত্ব করেনঃ মংথুইচিং মারমা, সাবেক সদস্য সচিব জামছড়ি ইউনিয়নের বিএনপি। তাঁর বক্তব্যে বলেন, আজকাল যুব সমাজ মোবাইল ফোনে আসক্ত হয়ে খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। তিনি যুব সমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানান।
স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন।