
শনিবার (১১এপ্রিল) টাঙ্গাইলের সখিপুর পৌরসভা কর্তৃক আয়োজিত সখিপুর বাজার
কেন্দ্রীয় জামে মসজিদে হাজীগণের প্রশিক্ষণ শেষে বিদায় ও দোয়া মাহফিল আজ দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সখিপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনীর লসভাপতিত্বে এবং মসজিদের প্রধান উপদেষ্টা ও সখিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান সাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং বিএনপি'র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট আহমেদ আযম খান।
এছাড়া আরও বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ আমিন শরীফ সুপন।
এ সময় উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নাজিম উদ্দিন মাস্টার, সরকারের উর্ধ্বতন কর্মকর্তা ও লকর্মচারীগণ, সখিপুর প্রেসক্লাবের আহবায়ক মোঃ এনামুল হক,সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন, সখিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল গফুর, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, মোঃ আঃ লতিফ মিয়া, সখিপুর উপজেলা ,পৌর বিএনপি, যুবদল ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আমন্ত্রিত হাজীবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে হাজি সাহেবদের বিভিন্ন দিক-নির্দেশনামূলক আলোচনা করেন। শেষে হাজীদের কিছু উপহার তুলে দেন। পরে হাজীদেরসহ সকলের সুস্বাস্থ্য কামনায় দোয়া মোনাজাত করা হয়।
মুক্তিযোদ্ধা মন্ত্রী সকাল ১১টায় সখিপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যালয়ে তার মন্ত্রনালয়ের ও বাংলাদেশ সরকারের নানা দিক কার্যকলাপের বর্ণনা দেন এবং সকল নেতা কর্মীদের সরকারের সকল উন্নয়নে সম্পৃক্ত থাকার অনুরোধ জানান। তিনি দুপুরের পর নলুয়াতে রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস)এর ৪৬তম শাখা উদ্বোধন করেন।