
জীবনকে ভালোবাসুন,মাদক থেকে দূরে থাকুন,মাদককে না বলুন এই শ্লোগানে মাদক প্রতিরোধ শীর্ষক সেমিনার শার্শায় অনুষ্ঠিত।
বুধবার শার্শা উপজেলা কলেজে সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ কাজী নাজিব হাসান,উপজেলা নির্বাহী অফিসার, শার্শা, যশোর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি),শার্শা, যশোর। উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর। মোঃ শরিফুজ্জামান পরাগ, সভাপতি, শার্শা উপজেলা কলেজ সহ আরো অনেক। সভাপতিত্ব করেন মোঃ হাসানুজ্জামান, অধ্যক্ষ, শার্শা উপজেলা কলেজ।