
মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশ স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবাষির্কী উপলক্ষে বাঁশখালী প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে দুঃস্থদের মাঝে চাউল বিতরণ করা হয়।
আজ পহেলা জুন রোজ রবিবার দুপুর ১২ টার দিকে বাঁশখালী পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন,বাঁশখালী সরকারি আলাওল ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক,বাঁশখালী পৌরসভা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক,আশেকুল ইসলাম আশেক, বাঁশখালী প্রবাসী কল্যাণ পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ ইসমাইল,বাঁশখালী উপজেলা ছাত্রদলের আহবায়ক প্রার্থী মোহাম্মদ ওয়াহিদ, বাঁশখালী উপজেলা মোটর চালক দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ওসমান, উপজেলা ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম,পৌরসভা ছাত্রদল নেতা নুর মোহাম্মদ মুন্সি, প্রবাসী কল্যাণ পরিষদের সদস্য সাকের উল্লাহ সহ নেতৃবৃন্দ। সার্বিক সহযোগিতায় ওমান প্রবাসী ও প্রবাসী কল্যাণ পরিষদ এর নির্বাহী সদস্য দিদারুল ইসলাম।