
বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মুজিবুর রহমান মুজিবের সুস্থতা কামনায় কেরানীহাট বিএনপির অফিসে সাতকানিয়া উপজেলা, পৌরসভা, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা ও কলেজ শাখার উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. রাশেদ উদ্দিনের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপি নেতা ফরিদুল আলম ফরিদ।
আরো উপস্থিত ছিলেন, উত্তর সাতকানিয়া বিএনপি নেতা গাজী ফোরকান, মাহতাম চৌধুরী যুবনেতা আব্দুস সবুর, আবদুস সাত্তার, লিয়াকত আলী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নেতা আনিসুল ইসলাম, জামশেদ আলম, মো. ফরহাদ, আবদুল করিম, মো. সুজন, মো. মহিউদ্দিন,জাহেদ, নাঈম হাসান, নজরুল ইসলাম, মো. কাইছার, বায়েজিত তুষার, মো. রিয়াদ, সাব্বির আহমেদ, কলেজ ছাত্রদল নেতা মো. মিসবাহ, মো. মুনতাসির ও মো. নাদিম।