
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধীনস্থ বেনাপোলের ঘিবা ক্যাম্পের উদদোগে স্থানীয় গন্যমান্য বক্তিবর্গ ও মসজিদের ইমামদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বিজিবি বলেন বিএসএফ কর্তৃক পুশইন, মাদক সেবনে ক্ষতিকর দিক, মাদক চোরাচালান প্রতিরোধে সহায়তা, এবং অবৈধ সীমান্ত পারাপার বা সীমান্তে অপরিচিত ব্যক্তিকে দেখলে তৎক্ষণাৎ বিজিবিকে তথ্য প্রদান করে সহায়তা করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও যাহাতে সীমান্তের শুন্য লাইনের কাছাকাছি শুধুমাত্র জমির মালিক ব্যতীত অন্য কেউ না যায় সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার জন্য বলা হয়।
এসময় উপস্থিত ছিলেন নায়েব সুবেদার মোঃ ফজলুল হক বিওপি কমান্ডার ঘিবা বিওপি
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি।তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।