
বান্দরবানে মুরগি ব্যবসায়ী সমিতির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠান।
সায়ী সমিতির দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৯ জুন) রবিবার সন্ধ্যার পরে শহরের একটি মালিকানাধীন হোটেলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সভাপতি (ভারপ্রাপ্ত) বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদ হাফেজ মুহাম্মদ আজিজুল হক,বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদ মো: আবু সালেহ,প্রধান বক্তা ছিলেন নব গঠিত কমিটির সভাপতি বান্দরবান মুরগি ব্যবসায়ী সমিতি মো: আব্দুল মতিন,স্বাগত বক্তা হিসাবে ছিলেন নব গঠিত কমিটির সহ-সভাপতি আব্দুস সবুর,বিশেষ বক্তা হিসাবে ছিলেন নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক মো: শাহাদাত ইসলাম রিকু,শুভেচছা বক্তা দিয়েছে নব গঠিত কমিটির যুগ্ন সম্পাদক মো: আবু সালেক।
নব গঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মো: হাসান আলী সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাবেক সভাপতি বান্দরবান মুরগি ব্যবসায়ী সমিতি মো: আবু তালেব।এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন বান্দরবান মুরগি ব্যবসায়ী সমিতির অন্যান্য সদস্যরা।
এ সময় বক্তারা বলেন, বান্দরবানের মুরগির বাজার আগামীতে ব্যবসায়ী সমিতির অডিট পরিচালিত হবে, যাতে কোন ব্যবসায়ী অবৈধ পন্থা অবলম্বন করতে না পারে এবং কমিটি ব্যবসায়ীদের সহযোগিতায় এগিয়ে যাবে।পরে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।