
রোববার (১৬ মার্চ) বিকালে ৩ঘটিকায় বান্দরবান ঐতিহ্যবাহী রাজার মাঠে উৎসব উদ্যাপন পরিষদের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উড়িয়ে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মো. রায়হান কাজেমী। আরো উপস্থিত ছিলেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ, উৎসব উদ্যাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি নিনিপ্রু, সহ-সভাপতি থুইসিং প্রু লুবু, সাংস্কৃতিক সম্পাদক একিনু, সহ-সাংস্কৃতিক সম্পাদক মামংসিং, উক্যসিং সাধারণ সম্পাদক, উৎসব উদ্যাপন পরিষদ, টুর্নামেন্ট আহ্বায়ক মং মং সি, মিডিয়া আহ্বায়ক কি কি উ মারমা, মংচিংপ্রু নজি, আজহারুল ইসলাম বাবুল, সভাপতি সম্মিলিত ক্রীড়া পরিষদ, রফিকুল আলম সাধারণ সম্পাদক, জেলা ফুটবল এসোসিয়েশন, থুই সিংপ্রু লুবু সহ-সভাপতি ও উৎসব উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন : জনাব চনুমং, সভাপতি উৎসব উদ্যাপন পরিষদ,বান্দরবান। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উক্ত সাংগ্রাই ক্রিকেট টুর্নামেন্টে জেলা সদরের ২২টি ক্রিকেট দল অংশগ্রহণ করেন। উক্ত টুর্নামেন্ট খেলাই ২২ টি দল অংশগ্রহণ করেন। উদ্বোধন খেলায় জাদিতং যুব সংঘ বনাম বান্দরবান বিশ্ববিদ্যালয় মধ্যেকার খেলায় ১৩০ রানে জাদিতং যুব সংঘ জয় লাভ করে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ৩০শে মার্চ।