
বান্দরবানের প্রবীণ সাংবাদিক, দৈনিক জনতার বান্দরবান জেলা প্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধা এম.এ হাকিম চৌধুরী অসুস্থ হয়ে পড়েছেন।
তিনি গত এক সপ্তাহ ধরে বান্দরবান স্টেডিয়াম এলাকার নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে বাসায় থেকেই চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন তিনি।
এদিকে, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ এই গণমাধ্যমকর্মীর অসুস্থতার খবরে বান্দরবানের সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। সকলে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
আমি তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে দ্রুত শেফা দান করেন। আমিন।