
হেফাজতে ইসলাম বাংলাদেশ কালিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ জামিয়া মিল্লিয়া আজিজিয়া মাদ্রাসা হতে গুনাগরী মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে,
কালিপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সৈয়দ নুর মোহাম্মদ কিবরিয়ার সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন কারী ফজলুল করিম জিহাদী, মাওলানা মহিউদ্দিন খান জসিম, আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, সাঈদুল হক সাঈদ, মাওলানা এরফানুল হক, মুফতী রাকিবুল ইসলাম চাটগামী, মাওলানা আহমদ নাছির, মাওলানা ক্বারি হেলাল উদ্দীন আল হাবিব, মাওলানা মাসুদ, মাওলানা ওয়াহিদুল্লাহ, মাওলানা নাছির, মাওলানা সালেম বিন আব্দুল করিম, মাওলানা আব্দুল খালেক, মাওলানা সাজ্জাদ, মাওলানা খোবাইব, হাফেজ মনসুর, মাওলানা আশেক, মাওলানা আজগর,বশির আহমদ রুবেল প্রমুখ
বক্তারা বলেন, আমরা এই নৃশংস ও অমানবিক আগ্রাসনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। পাশাপাশি আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ, মানবাধিকার সংস্থা এবং শান্তিকামী সকল রাষ্ট্র ও সংগঠনের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি—তারা যেন অবিলম্বে ফিলিস্তিনে এই সহিংসতা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করে এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার, নিরাপদ জীবনযাপন ও শান্তিপূর্ণ সহাবস্থানের পথ সুগম করে।
বক্তারা আরও বলেন ফিলিস্তিন একটি জাতির নাম, একটি আত্মত্যাগের ইতিহাস, একটি মুক্তির আকাঙ্ক্ষা। আমরা এই ন্যায়সংগ্রামের পাশে আছি, এবং থাকবো ইনশাআল্লাহ।