
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে মিছিল ও সমাবেশ পালিত হয়েছে।
আজ রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আনন্দের মিছিল শুরু হয়।মিছিল টি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দারোগা বাজার চত্বরে গিয়ে সমাপ্তি হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব রেজাউল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মেয়র
কামরুল ইসলাম হোছাইনী,সদস্য দক্ষিণ জেলা বিএনপি,আলহাজ্ব আমিনুল ইসলাম চৌধুরী সদস্য দক্ষিণ জেলা বিএনপি,ইব্রাহীম খলিল সাবেক সাধারণ সম্পাদক বাঁশখালী উপজেলা বিএনপি, এডভোকেট আবুল কাসেম জি পি, দেলোয়ার আজিম সদস্য দক্ষিণ জেলা বিএনপি,চেয়ারম্যান আসহাব উদ্দিন চেয়ারম্যান,শাহাজাহান চৌধুরী
এডভোকেট নাছির উদ্দীন, এডভোকেট শওকত
মহসিন চেয়ারম্যান,আবু আহমেদ,আহবায়ক উপজেলা যুবদল,তমিজ উদ্দিন,আহবায়ক পৌরসভা যুবদল রাসেল চৌধুরী,সদস্য সচিব,উপজেলা যুবদল,শহিদুল্লা কাইছার সদস্য সচিব পোরসভা যুবদল,আব্দুর রহমান, আহবায়ক উপজেলা কৃষক দল,ফজল কাদের সদস্য সচিব উপজেলা কৃষক দল,
হেফাজ উদ্দিন চৌধুরী, আহবায়ক উপজেলা সেচ্চাসেবক দল।
দিদারুল আলম,সদস্য সচিব উপজেলা সেচ্চাসেবক দল।
দক্ষিন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক, আব্দু ছবুর, ফরহাদুল ইসলাম, আজিম উদ্দিন, প্রমুখ।
সমাবেশে নেতাকর্মীরা বিভিন্ন দলীয় স্লোগান দেয়।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বিএনপি'র অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।