
চট্টগ্রামের বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সোমবার (৮ই এপ্রিল) সকালে ২০২৫ ইং বিদায় ও ৬ ষ্ঠ শ্রেণির নবাগত ছাত্রদের নবীন বরণ অনুষ্ঠান অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চক্রবর্তী এর সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক মোরশেদুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বাঁশখালী পৌরসভা বিএনপির আহ্বায়ক রাসেল ইকবাল মিঞা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর(পিপি) ও পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এডভোকেট নাছির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা হামেদ, বাঁশখালী পৌরসভা বিএনপির দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম মোহাম্মদ আলী, বাঁশখালী পৌরসভা যুবদলের আহবায়ক তমিজুর রহমান, অভিভাবক প্রতিনিধি, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি ও পৌরসভা যুবদলের সদস্য সচিব শহিদুল কায়সার বাদশা সহ প্রমুখ!