
চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ শাহেদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
তিনি পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের আমিরাঘোনা এলাকার আবু তৈয়বের পুত্র।বুধবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে নিজ ঘরে বিদ্যুতের সুইচ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন শাহেদ। গুরুতর আহত অবস্থায় তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।