
এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে।
এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ সফল আইনজীবী ও দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির মান্যবর সভাপতি আলহাজ্ব এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: রমিজ উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালেগ্রাম হাকিমিয়া শাহ সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও পীরে তরিকত আলহাজ্ব মাওলানা মীর আহমদ আনছারী, বিদ্যালয়ের সাবেক সফল অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃদুল কান্তি দাশ, বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত অভিভাবক সদস্য ও ৮নং ওয়ার্ডের সাবেক সফল ইউপি সদস্য ও সমাজ সেবক নুরুল ইসলাম,পালেগ্রাম হাকিমিয়া শাহ সিনিয়র মাদরাসার সম্মানিত সিনিয়র শিক্ষক ও বাঁশখালী উপজেলা স্কাউটের সম্মানিত সাধারণ সম্পাদক আবু নোমান,জলদি আধুনিক হাসপাতালে সম্মানিত ডাইরেক্টর এস,এম শোয়াইবুর রহমান ৮নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জালাল উদ্দীন ঝিনুক, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব বিকাশ কান্তি ধরসহ বিদ্যালয়ে সম্মানিত শিক্ষক কর্মচারীবৃন্দ,বিদায়ী শিক্ষার্থীবৃন্দ, বর্তমান শিক্ষার্থীবৃন্দ।