
বাঁশখালীতে ইমাম বুখারী ইসলামিক ইনস্টিটিউট কতৃক হিফজ বিভাগের শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ইনস্টিটিউটের পরিচালক মাওলানা হাফেজ মোঃ ইলিয়াস এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালেগ্রাম হাকিম মিয়া শাহ্ সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মীর আহমদ আনছারী সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে পুইছড়ি নিবাসী তরুণ ব্যবসায়ী জাকের উল্লাহ, কাথরিয়া মজিদিয়া রশিদিয়া আর্দশ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম, ইমাম বুখারী ইসলামিক ইনস্টিটিউট এর সহকারী শিক্ষক মাওলানা হাফেজ রাকিব, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ সালেম, সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ আলমগীর, পালেগ্রাম আহমদিয়া ইবতেদায়ী নুরানী মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা জসিম উদ্দিন সাহেব প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন এবং হিফজ বিভাগের শিক্ষার্থীদের সবক প্রধান করেন। পরিশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।