
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে বন্দর থানা যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বন্দর ১নং খেয়াঘাট থেকে শুরু হয়ে থানার ২১ ও ২২ নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক ঘুরে এ লিফলেট বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এতে থানা ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি রানা মুজিব, জুয়েল রানা, বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার, যুবদল নেতা হুমায়ুন আহমেদ, থানা যুবদলের সহ-সভাপতি মোঃ সামসু, কাজী সোহাগ, প্রচার সম্পাদক মোজাম্মেল হক, ২০নং ওয়ার্ড যুবদল সভাপতি মাহবুব আলম, ২১নং ওয়ার্ডের সাবেক সভাপতি জামান, সাধারণ সম্পাদক এমারত, ২৩নং ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক মোঃ মোহসীন, ২৪নং ওয়ার্ড সভাপতি আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা নুর আলম খন্দকার, আশরাফুল, মনির হোসেন, মহিউদ্দিন, কামরুল, সফর আলী, ইলিয়াস, মিজানুর রহমান, কাইয়ুম, আশাব উদ্দিন, জনি, শিপন, সেলিম খন্দকার, সৈয়দ হোসেন, মামুন, রুবেল ও নুর হোসেন প্রমুখ।