
ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ১ নং ওয়ার্ডের বাসিন্দ শাকিল (২৬) ছিলেন একজন অভিজ্ঞ সাপুরিয়া। পাঁচ বছর আগে একটি গোখরা সাপ ধরে শাকিল সেটা কে পোষা শুরু করেন। সময়ের সাথে সাথে সাপটি হয়ে ওঠে তার জীবন সঙ্গী। শাকিল নিয়মিতভাবে এলাকার মানুষকে খেলাধুলা দেখাতেন। গতকাল শনিবার বিকালে তালতলা বেরিবাধ অন্যান্য দিনের মতো খেলা দেখাতে যান শাকিল। হঠাৎ সবার সামনে পোষা সাপটি তার বাম পায়ের রানে ছোবল মারে। ছোবলের পর তিনি নিজেই বিষ নামানোর চেষ্টা করেন কিন্তু চেষ্টা সফল হয়নি। পরিবারের সদস্যরা তাকে সঙ্গে সঙ্গে কালু ওজার কাছে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর শাকিলের শারীরিক অবস্থা খারাপের দিকে চলে যায়। পরে তাকে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিছুক্ষণ পরে শাকিলের সাপের বিষ শরীর ছড়িয়ে পড়ে কিছুক্ষণ পরে শাকিল মৃত্যুর কোলে ঢলে পড়ে।