
চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাটের আল-আকসা রেস্টুরেন্টে স্থানীয় পেইন্টারদের মাঝে উপহার বিতরণ ও এক আলোচনা সভা ০৬ নভেম্বর (শুক্রবার) জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিপ্পন পেইন্ট চট্টগ্রাম এরিয়ার ইনচার্জ মোঃ মেহেদী হাসান এবং সিনিয়র অফিসার মোঃ ওমর ফারুক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ মিরাজ, মোঃ ফোরকান, মোঃ সাগর এবং মাষ্টার বিল্ডার্স-এর স্বত্বাধিকারী মোঃ আনিসুল ইসলাম।
সংবর্ধনা ও উপহার বিতরণ পর্বে পেইন্টারদের কাজের স্বীকৃতি ও উৎসাহ যোগাতে মোট ৪০ জন পেইন্টারকে পুরস্কৃত করা হয়।
প্রতিযোগিতায় সেরা ১০ জন বিজয়ী পেইন্টার হলেন: প্রথম: চিংকু (বান্দরবান) দ্বিতীয়: মোহাম্মদ জসিম তৃতীয় পুরস্কার: মোহাম্মদ ওসমান চতুর্থ: আলী হোসাইন পঞ্চম: তৌহিদ মেম্বার ষষ্ঠ: মোহাম্মদ আব্দুল্লাহ সপ্তম: মোঃ মুসলিম অষ্টম: মোঃ শুক্কুর নবম: মোঃ মাইনুদ্দিন দশম: মোঃ জসিম উদ্দিন তাছাড়া অনুষ্ঠানে অংশ নেওয়া আরও ৩০ জন পেইন্টারকে সান্ত্বনা পুরস্কারে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ভবন নির্মাণ ও নান্দনিক রূপদানে পেইন্টারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের দক্ষতা উন্নয়ন ও ধারাবাহিক সহায়তায় নিপ্পন পেইন্ট এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো সবসময় পাশে থাকবে। নৈশভোজ ও সৌহার্দ্যপূর্ণ বিনিময়ের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।