প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৬, ৭:২০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৬:৩৭ অপরাহ্ণ
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠিত

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠিত।
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ২০২৪-২৫ শিক্ষাবষের্র একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠান আজ শোম বার কলেজ ওমান ভবনে অনুষ্ঠিত হয়েছে।
হাবিবুল্লা হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিকওউচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের চেয়ারম্যান অধ্যক্ষ প্রফেসার মো: ইউনুস আলী সিদ্দিকী অনুষ্ঠানের
সভাপতি হিশেবে উপস্থিত ছিলেন, প্রোফেসর পান্নালাল রায় অধ্যক্ষ সরকারি সোহরাওয়ার্দী কলেজ।
বিশেষ অতিথি হিশেবে উপস্থিত ছিলেন প্রফেসর
শেখ রফিকুল ইসলাম অধ্যক্ষ পিরোজপুর সরকারি মহিলা কলেজ।
এ সময় বক্তারা বলেন, পিরজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে পিরোজপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, যা ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা-এই তিনটি বিষয়কে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে কলেজের শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা হয় বলে আলোচনায় উল্লেখ করা হয়।
একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীর আনুষ্ঠানিক বরণ উৎসবের মাহেন্দ্রক্ষণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি ইংলিশ বিভাগের শিক্ষার্থী রাকিব মাহমুদ । ও ছাত্রদলের কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক
মাকসুদুর রহমান মুন্না। এছাড়াও, পিরোজপুর জুলাইযোদ্ধা সংসদের সদস্যচিব
তাহমিদ আন নাসিফ
এছাড়াও পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণের মধ্যে অনুষ্ঠান শেষ হয়
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।