
চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা এলাকার পান্না ম্যানশনে অবস্থিত এডুকেশন গার্ডেন এন্ড হিফজ মাদ্রাসার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ‘হিফজুল কুরআন সমাপনী ও সবক প্রদান অনুষ্ঠান’ সম্পন্ন হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কুরআনের হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নতুন শিক্ষার্থীদের সবক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বায়তুশ শরফের হাফেজ মাওলানা সারওয়ার হোসাইন রাশেদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. রাশেদুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হিফজ বিভাগের প্রধান ও পরিচালক হাফেজ মাওলানা ইয়াসিন আরাফাত।
এবারের অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী চারজন কৃতি শিক্ষার্থী হলেন—আবরার জামিল, ইরফানুল ইসলাম শিহাব, তাউফিকুল আলম আদিল ও হোসাইন মো. তাছিন রেজা। স্বল্প সময়ে বিশুদ্ধভাবে পবিত্র কুরআনুল কারিমের হিফজ সম্পন্ন করায় তাদের বিশেষ অভিনন্দন ও সম্মাননা জানানো হয়।
এছাড়া নতুন করে হিফজের সবক গ্রহণ করে মুহাম্মদ সিফাত ও ফাহমিদা তাবাসসুম। পবিত্র কুরআন শরিফের সবক গ্রহণ করে মুহাইমিনুল ইসলাম শাফায়েত ও মুহাম্মদ আবির। পাশাপাশি আমপারা সবক গ্রহণ করে মুহাম্মদ ইউসুফ, আফফান সিকদার নুসরাত, আরিফুল রহমান আদনান ও নিগার ফাতিমা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র কুরআনের আলোয় গড়ি আলোকিত প্রজন্ম’এই প্রত্যয়কে সামনে রেখে শিক্ষার্থীদের কুরআন শিক্ষার পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তারা আরও বলেন, ‘কুরআন শিখি, কুরআন বুঝি, কুরআনের পথে জীবন গড়ি’—এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে নতুন প্রজন্মকে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।