
বান্দরবান পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানার সাথে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তরপ্রধানদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বান্দরবানের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা, সাধারণ মানুষের জন্য জনসেবার মানোন্নয়ন এবং সরকারি কার্যক্রমের গতিশীলতা ও স্বচ্ছতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, পার্বত্য জেলা বান্দরবানের উন্নয়ন ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রতিটি দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয়, আন্তরিকতা ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়, সে বিষয়ে সকল দপ্তরপ্রধানকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত কর্মকর্তাবৃন্দ জেলা প্রশাসক মহোদয়কে স্বাগত জানান এবং জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে জেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।