
মোঃ আবুল বাশার সাইফুল ক্রাইম রিপোর্টার
২১ জানুয়ারি বুধবার নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ধানের শীষ প্রতীক ঘোষণা দেওয়ার পর জননেতা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম'র দলীয় নেতাকর্মীগন উল্লাসে ফেটে পড়েন। এরপর দলীয় নেতাকর্মীদের নিয়ে কদম রসূল দরগাহ শরীফে শোকরানা মিলাদ ও দোয়া করেন।
দোয়া শেষে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী, উপস্থিত জনতার মাঝে ভোট প্রার্থনা করেন। এসময় তিনি বলেন তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দিন।
এ সময় কলাগাছিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড মেম্বার বিএনপি নেতা মো. হাবিবুর রহমান হাবিব স্থানীয় নেতাকর্মীদের নিয়ে উক্ত শোকরানা দোয়া মাহফিলে যোগদান করেন।