
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জুন)বিকাল ৩ ঘটিকায় উপজেলার বোগলাবাজার ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ স্থানীয় বোগলাবাজারে অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন এলাকা থেকে দলটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খছরু'র সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাষ্টার এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য নরসিংপুর ইইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য দোয়ারাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক জাকির হোসেন, হারুন অর রশিদ,আহবায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট সালেহ আহমেদ, খোরশেদ আলম,খলিলুর রহমান,, আমান উল্ল্যাহ আমান,আব্দুল হক, নুর আলী ইমরান, মনির উদ্দিন,মিজানুর রহমান ,আব্দুল মালেক, উপজেলা যুবদলের আহবায়ক মাধব রায়, যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন,উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাব উদ্দিন শিহাব, ইউনিয়ন বিএনপি নেতা শাহজাহান মিন্টু,জাহাঙ্গীর আলম মিন্টু,ওদুদ মেম্বার,আব্দুর রাজ্জাক,ছবির মাষ্টার, এনামুল হক এনাম,এস এম রিপন সহ বিএনপি পরিবারের নেতৃবৃন্দ