
সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা যুবদল।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে যুবদল নেতা এস.এম.সবুর সায়েমের নেতৃত্বে মিছিলটি সাতকানিয়া মডেল মসজিদ চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে সাতকানিয়া রাস্তার মাথায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা ইউসুফ, উত্তর সাতকানিয়া যুবদল নেতা মোহাম্মদ মোস্তাক, আবচার, রাজু, কাইচার, এনাম, গফুর, সজিব, মোক্তার, নাসির, মামুন, আলী খান, ওসমান, ফারুক, হানিফ, নবী হোসেন, রাইহান, শাহজাহান, মোস্তাক ও সোহাগসহ অসংখ্য নেতাকর্মী।
সমাবেশে যুবদল নেতা সবুর বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্য প্রতিহত করতে যুবদল রাজপথে প্রস্তুত রয়েছে। দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।