
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র চেয়ারপার্সন ও ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় কলাগাছিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ফরাজিকান্দা ছোট মসজিদ এলাকায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
৩ ডিসেম্বর বুধবার বিকাল ৪ টায় কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা মীর মোক্তার হোসেন'র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বন্দর উপজেলা সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আতাউর রহমান মুকুল।
দোয়ায় উপস্থিত ছিলেন, সহিদুল ইসলাম রিপন, নাঈম, আবুল কাশেম, মো. সেলিম, আবুসাঈদ, মো. নাসির, মোহাম্মদ আলী, মো. ফারুক, শামসুদ্দোহা, শহিদ, আল মামুন, ফারুক, আক্তার হোসেন, স্বপন, বাবুল, সাইদুল, আনোয়ার, শাহাদত, জাকির হোসেন, সানাউল্লাহ, বাদল ঢালি, ওয়াজ উদ্দিন, আল আমিন, মোহাম্মদ হোসেন, আক্তার, মুসা সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা নেত্রীবৃন্দ।##