
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সঠিক। এ ৩১ দফায় সুন্দর বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন নিহিত রয়েছে। এই স্বপ্ন বাস্তবায়নের দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে এক এবং ঐক্যবদ্ধ হতে হবে জাতীয়তাবাদী আনইজীবি ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি বিএনপির নেতা এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্ত্যবে এ সব কথা বলেন। শনিবার সকাল ১১টার সময় উপজেলার বিজিসি ট্রাস্ট ও মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নৌঙ্গর হোটেল এন্ড রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে এ মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন। বিএনপি নেতা এডভোকেট রফিক আহমদ, আবদুল মাবুদ, দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক মো: হিরু, এস.এম জসিম উদ্দীন চৌধুরী মিন্টু প্রমুখ।