
চট্টগ্রামের চন্দনাইশে আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দিনব্যাপী এই কংগ্রেসের আয়োজন করা হয় চন্দনাইশ উপজেলা পরিষদের হলরুমে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৪-২৫অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ, এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের রূপরেখা নিয়ে বিশদ আলোচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ কৃষি সম্প্রসারন অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত উপ-পরিচালক রঘুনাথ নাহা। উপসহকারী কৃষি কর্মকর্তা রূপায়ন চৌধুরীর সঞ্চালনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, প্রাণী সম্পদ কর্মকর্তা ফেরদৌসি আক্তার, ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান, সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী, উপজেলা নির্বাচন অফিসার মোজাম্মেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আজাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ আরিফ, মানষ দে, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, সাধারণ সম্পাদক খালেদ রায়হান, সাংবাদিক জাহাঙ্গীর চৌধুরী, সাংবাদিক আমিনুল্লাহ টিপু, কৃষি উদ্যক্তা আব্দুল মজিদ শাহ, নাইমুল হক, ও স্থানীয় কৃষকসহ গনমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে।বক্তারা আরও বলেন, এ ধরনের কংগ্রেসে কৃষক প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং উদ্ভাবনী চর্চার প্লাটফর্ম তৈরি হয়।