
"চলো একসাথে গড়ি বাংলাদেশ" স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীপুর ইউনিয়নের ৫নং ইউনিয়নের ৫নং ওয়ার্ড পালেগ্রামে এক নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন, জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনায় ছিলেন, সেলিম উদ্দিন। স্থানীয় পর্যায়ে ভোটারদের মতামত গ্রহণ ও নির্বাচনী কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট মুহাম্মদ নাছের।
সভায় আরও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মাওলানা ইসমাঈল, মাওলানা এনামুল হক জিহাদী, জি এম সাইফুল ইসলাম, নুরুল আমিন সিকদার, মুহাম্মদ নুরুল আমিন, আশরাফুল ইসলাম, মাওলানা হাসান।
বক্তারা বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি, জনসেবা, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দায়িত্বশীল নেতৃত্ব গঠনের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি আগামী নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্থানীয় কর্মী-সমর্থক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
আয়োজনে ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী, কালীপুর ইউনিয়নের ৫নং ইউনিয়নের ৫নং ওয়ার্ড শাখা।