
কক্সবাজার সদরের লিংক রোড এলাকায় এক যৌথ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানার আলোচিত কামরুল হত্যা মামলার ১ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি মো: কামাল (২২)'কে গ্রেফতার করেছে এসআরবি-১৫ ও এসআরবি-৭।
গত ০৬ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ১৯:১৫ ঘটিকায় এসআরবি-১৫, সিপিএসসি এবং এসআরবি-৭, সিপিসি-৩ এর একটি যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর মডেল থানাধীন লিংক রোড মোড় হতে পলাতক আসামি মো: কামালকে গ্রেফতার করতে সক্ষম হয় ।
গ্রেফতারকৃত মোঃ কামাল চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ডোবারপাড় জামতলা এলাকার সালাম সাহেবের কলোনির বাসিন্দা মোরাদের ছেলে। তিনি বায়েজিদ বোস্তামী থানার কামরুল হত্যা মামলার প্রধান পলাতক আসামি। ঘটনার পর থেকে তিনি গ্রেফতার এড়াতে কক্সবাজারে আত্মগোপনে ছিল।
গ্রেফকারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।