
কক্সবাজারের টেকনাফ থানাধীন দমদমিয়া এলাকায় গত ২৮ নভেম্বর ২০২৬ বিকাল ৫ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি সিএনজি তল্লাশি চালিয়ে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের ৬ হাজার পিস ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত ১ টি সিএনজি জব্দ করা হয়।
এসময় মাদককারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত ইয়াবা ও সিএনজির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।