
লোহাগাড়ার আধুনগর ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন , দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ আমাদের জীবনে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই মহিমান্বিত দিনে মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি—তিনি যেন আমাদের সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করেন।
আসুন, ঈদের আনন্দ আমরা সবাই মিলেমিশে ভাগাভাগি করি এবং সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় করি। সবাইকে আবারও জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
ঈদ আমাদের মাঝে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও আনন্দের বার্তা