
পবিত্র ঈদের টানা ছুটিতে পর্যটকের ভিড়ে মুখরিত হয়ে ওঠেছে পাহাড় কন্যা খ্যাত পার্বত্য জেলা বান্দরবান। আকাশের মেঘ ছুঁয়ে যায় পাহাড়ের বুকে। সবুজ পাহাড় আর নীল আকাশ দেখতে প্রকৃতিপ্রেমী মানুষের ঢল নেমেছে পাহাড় ঘেরা বান্দরবানে। অন্যান্য বারের তুলনায় এবার পর্যটকদের আনাগোনা বেশি লক্ষা করা যাচ্ছে। পার্বত্য অঞ্চলের বিভিন্ন সমস্যা নিয়ে মাঝখানে বিশ কিছু সময় পর্যটন শিল্পে স্থবিরতা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় এবং ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় পর্যটক সমাগম হতে শুরু করেছে বান্দরবানে। জেলার সদরস্থ নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত সহ আশপাশের এলাকার চিম্বুক, নীলগিরিসহ বিভিন্ন পর্যটন স্পটগুলো এখন পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বান্দরবানের নীলাচল পর্যটনকেন্দ্রে ঢাকা থেকে ভ্রমণে আসা মোঃ কামাল হোসেন দৈনিক ভোরের কথাকে বলেন, সবুজ পাহাড়ের বুকে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান বান্দরবান। এ যেন এক কল্পনারাজ্য! এখানেই যেন সৌন্দর্যের আবেশে প্রকৃতির সান্নিধ্যে হারিয়ে যাওয়া যায় অনায়াসে। বান্দরবানের প্রতিটি জিনিসই সুন্দর আর পাহাড়, প্রকৃতি ও নদী-ঝর্ণা মিলে আমাদের মনকে চাঙা করে এই জেলার ভু-প্রকৃতি। আমি এবং আমার পরিবার যখনই সময় পায় বান্দরবানের অপরুপ সৌন্দর্য উপভোগ করার জন্য ছুটে আসি। পাশাপাশি কক্সবাজার থেকে বান্দরবানে বেড়াতে আসা মো. ইমন হোসেন জানান, ঈদের এই টানা ছুটিতে বন্ধুদের সাথে নিয়ে বান্দরবানের পাহাড় ও আকাঁ বাকাঁ রাস্তার সৌন্দর্য উপভোগ করেছি। এ যেন এক অপরুপ সৃস্টি, চারদিকে চোখ জুড়ানো পাহাড় আর পাহাড়। হাজার ফুট উচুঁ পাহাড়গুলো যেন ঢেউ খেলানো শাড়ি।