
ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা শুক্রবার সাতকানিয়া কেরানিহাটস্থ একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইউনুস। তিনি নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যদের সাথে পরিচিতি পর্ব ও দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় মাওলানা মুহাম্মদ ইউনুস নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন, "সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে প্রতিটি দায়িত্বশীলকে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করে মানুষের সেবায় এগিয়ে আসতে হবে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুরুল আলম তালুকদার, জনার কেওচিয়া ওবাইদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মুফতি ইদ্রিস ইব্রাহীম, জেলা সেক্রেটারি হাফেজ আবুল কালাম, জয়েন্ট সেক্রেটারি মুফতি মুহাম্মদ মিশকাতুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মারুফুল ইসলাম সহ জেলা শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
উল্লেখ্য, গত ৩১ জুলাই ২০২৬ তারিখে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলোয়ার হোসাইন সাকী জেলা সভাপতি হিসেবে মাওলানা মুহাম্মাদ ইউনুস, জেলা সহ-সভাপতি হিসেবে মাওলানা নুরুল আলম তালুকদার, হাফেজ মাওলানা জাহিদুল হক ও মাওলানা জুনাইদ বিন হামিদ, জয়েন্ট সেক্রেটারি হিসেবে মুফতি মিশকাতুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মুহাম্মদ মারুফুল ইসলামের নাম ঘোষণা করেছিলেন।
পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সহকারী সেক্রেটারি: মাওলানা মুহাম্মাদ তৈয়ব, প্রচার সম্পাদক: মাওলানা মুহাম্মাদ জুনাইদুল হক, দপ্তর সম্পাদক: মাওলানা হিফজুর রহমান, অর্থ ও প্রকাশনা সম্পাদক: মাওলানা মামুন বিন মনির, প্রশিক্ষণ সম্পাদক: হাফেজ মাওলানা কাজী আবরার হানিফ মারুফ, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক: মাওলানা আবু বকর, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক: মাওলানা মামুনুর রশীদ, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক: মাওলানা আরমান শরীফ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক: আবছার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক: মুহাম্মাদ আবছার, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক: মাওলানা মুহাম্মাদ ইব্রাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক: মাওলানা সোহরাব হোসেন আইমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা নাজিমুদ্দিন আনছারী, সহ-নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক: মাওলানা মুস্তাফিজুর রহমান। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন হাফেজ ইসমাইল, মাওলানা আব্দুর রাজ্জাক রাহমানী ও মুহাম্মাদ আনিস।