
আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান এর দ্রুত সুস্থতা কামনায় বান্দরবান জেলা জামায়াতের ওলামা বিভাগের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা বদিউল আলম এর সভাপতিত্বে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদে উক্ত দোয়া মাহফিল আজ ২ আগস্ট-২৫ ইং বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাও: আবদুল আউয়াল, বিশেষ অতিথি ছিলেন বান্দরবান বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দীন ইমামী, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম। উক্ত দোয়া মাহফিলে বান্দরবান পৌরসভা ও সদর উপজেলার প্রায় সকল মসজিদের সম্মানিত ইমাম ও খতীবগণ উপস্থিত ছিলেন। পরিশেষে মুহতারাম আমীরে জামায়াত মানবিক ব্যক্তিত্ব ডাক্তার শফিকুর রহমানের দ্রুত সময়ের মধ্যে সুস্থতা কামনা করে মুনাজাত পরিচালনা করেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দীন ইমামী।