
==========================
চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে সাতকানিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত মো: মোরশেদ আলম দুলু (৪৮)
ছদাহা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছোট ঢেমশা এলাকার মৃত নুর আহাম্মদের ছেলে সে ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আটককৃত আরেকজন ইয়ামিনুর রহমান ইমন (৩৪) এওচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকার মৃত আব্দুল মাবুদের ছেলে।
সে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
শনিবার (২৩ আগস্ট) বিশেষ অভিযান পরিচালনা করে কেঁওচিয়া এবং ছোট ঢেমশা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, দুলু এবং ইমন নামে দু’জন রাজনৈতিক মামলার আসামি এলাকায় অবস্থানের সংবাদ পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুইজনকে আদালতে পাঠানো হয়।